স্টাফ রিপোর্টার ॥
বর্তমানে দেশের প্রাথমিক বিদ্যালয়সমূহে ৬০ হাজার ৯৯৮টি পদ শূণ্য রয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।
সোমবার জাতীয় সংদের একাদশতম অধিবেশনে (পটুয়াখালী-৩) আসনের সাংসদ আ.খ.ম জাহাঙ্গীর হোসেনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
মোস্তাফিজুর রহমান জানান, দেশে প্রধান শিকের পদে ১৬ হাজার ৬০৩টি পদ শূণ্য রয়েছে, এর মধ্যে সরকারি ৮ হাজার ৩৩৪টি এবং জাতীয়করণকৃত ৮ হাজার ২৫৫টি পদ শূণ্য রয়েছে। আর সহকারী শিক পদে ৪৪ হাজার ৯৫টি পদ শূণ্য রয়েছে এর মধ্যে সরকারি ২৩ হাজার ৬৬৯টি, জাতীয়করণকৃত ২০ হাজার ৪২৬টি পদ শূণ্য রয়েছে।
তিনি জানান, বর্তমানে দেশের প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিকে ৬০ হাজার ৬৯৫টি পদ রয়েছে। এর মধ্যে সরকারি ৩৭ হাজার ৬৭৭ টি এবং জাতীয়করণকৃত ২৩ হাজার ১৮টি পদ রয়েছে। সহকারি শিক পদে ৩ লাখ ১৯ হাজার ৮৫১টি পদ রয়েছে এর মধ্যে সরকারি ২ লাখ ২৮ হাজার ১৫১টি এবং জাতীয়করণকৃত ৯১ হাজার ৭০০টি পদ রয়েছে।
মন্ত্রী বলেন, প্রাক-প্রাথমিক শিক পদে তিন ধাপে মোট ৩৫ হাজার ৪৩৭ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। প্রাথমে ১৪ হাজার ৭১ জন, দ্বিতীয় ধাপে ৬ হাজার ৯৯২ জন, তৃতীয় ধাপে ১৪ হাজার ৩৭৪ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি বলেন, বর্তমানে নির্বাচিত শিকগণ যোগদান করেছে এবং কর্মরত আছেন। যে সমস্ত পদে নিয়োগ দেওয়া সম্ভব হয়নি সে পদ গুলো মুক্তিযোদ্ধা কোটা পদ। এ পদ গুলিতে প্রার্থী পাওয়া না গেলে পদ শূণ্য থাকে। সে করণে পদগুলো শূণ্য রয়েছে।

