চার লেন দুই মহাসড়কের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: July 2, 2016 | সময়: 12:21 pm

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: ‘চার লেনে উন্নীত ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ জাতীয় মহাসড়কে’র আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (০২ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ফলক উন্মোচন করে এই দুই মহাসড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

এ সময় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনা বলেন, নতুন এই দুই সড়কের চার লেন উদ্বোধন করায় মানুষ যানজট থেকে মুক্তি পাবেন। স্বাচ্ছন্দ্যে বাড়ি যেতে পারবেন।

‘ঈদ উপহার হিসেবে এ রাস্তা দেশের মানুষকে উৎসর্গ করলাম আমি।’

এ সময় অন্যদের মধ্যে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।