যৌনশিা নিয়ে মুখ খুললেন উর্বশী

প্রকাশিত: July 24, 2016 | সময়: 1:12 pm

বিনোদন ডেস্ক ॥
মিস ইন্ডিয়াখ্যাত অভিনেত্রী উর্বশী রাউতেলা বলেছেন, বড়দের মতো শিশুদেরও যৌনশিার প্রয়োজনীয়তা রয়েছে। সম্প্রতি ‘সেক্স চ্যাট উইথ পাপ্পু অ্যান্ড পাপা’ শিরোনামের একটি ফিকশনাল ওয়েব সিরিজের প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে উর্বশী বলেন, ‘একজন অভিনেত্রী এবং মডেল হিসেবে আমি মনে করি শিশুদের যৌনশিার প্রয়োজনীয়তা রয়েছে। সামাজিক সচেতনতা তৈরি করতে শিশুদেরও এসব বিষয়ে জানা দরকার।’

‘সেক্স চ্যাট উইথ পাপ্পু অ্যান্ড পাপা’ শিরোনামের ফিকশনাল সিরিজটি মোট ৫টি পর্বে তৈরি। এতে উর্বশী রাউতেলাকে একটি কনডম ব্র্যান্ডের দূত হিসেবে দেখা যাবে।