পরিবেশ রক্ষা জাতি হিসেবে সবার দায়িত্ব

প্রকাশিত: July 31, 2016 | সময়: 11:56 am

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: পরিবেশ রক্ষা জাতি হিসেবে সবারই দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৩১ জুলাই) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

‘বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা’ এবং ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০১৬’ এর উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশ্বব্যাপী পরিবেশ দিবসের স্লোগান, ‘বন্যপ্রাণী ও পরিবেশ, বাঁচাই প্রকৃতি-বাঁচাই দেশ’, আর বাংলাদেশে এ দিবসের স্লোগান ‘জীবিকার জন্য গাছ, জীবনের জন্য গাছ’।

তিনি বলেন, পরিবেশ রক্ষা জাতি হিসেবে সবারই দায়িত্ব। আমি আশা করি বাংলাদেশের প্রতিটি মানুষ বৃক্ষরোপণের দিকে মনোযোগ দেবেন।

এতে আরও উপস্থিত ছিলেন বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।