পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ ডাকাত নিহত

প্রকাশিত: October 29, 2016 | সময়: 10:53 am

কুষ্টিয়া প্রতিনিধি ॥
কুষ্টিয়ার মিরপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত হওয়ার খবর পাওয়া গেছে।। শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার মিরপুর-ভেড়ামারা আঞ্চলিক ক্যালানের গোবিন্দগুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী জালাল উদ্দিন জানান, মিরপুর-ভেড়ামারা আঞ্চলিক সড়কের গোবিন্দগুনিয়া ক্যানালপাড়া এলাকায় গাছের গুরি ফেলে একদল ডাকাত মাইক্রোবাস ও নসিমন-করিমনে ডাকাতি করছিল। এমন খবর পেয়ে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। প্রায় আধাঘন্টার বন্দুকযুদ্ধে ঘটনাস্থলে গুলিবৃদ্ধ হয়ে দুই ডাকাত নিহত হয়।