নীরবতা ভাঙ্গলেন বব ডিলান

প্রকাশিত: October 29, 2016 | সময়: 10:59 am

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
অবশেষে নীরবতা ভেঙ্গেছেন মার্কিন গায়ক ও গীতিকার বব ডিলান। সাহিত্যে নোবেল প্রাপ্তির দুই সপ্তাহ পর নীরবতার কারণ সম্বন্ধে বলেছেন, নোবেল পুরস্কারের ঘোষণা তাঁকে বাকরুদ্ধ করে দিয়েছিল।

নোবেল ফাউন্ডেশন এক বিবৃতিতে জানিয়েছে, বব ডিলান টেলিফোনে তাদের জানিয়েছেন, সাহিত্যে নোবেল প্রাপ্তিতে তিনি সম্মানিত বোধ করেছেন এবং ওই পুরস্কার তাকে বাকরুদ্ধ করে দিয়েছিল। ডিসেম্বরে সুইডেনে পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি আসবেন কিনা, তা তিনি জানাননি।

যদিও জানা যা”েছ যে, যুক্তরাজ্যের একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে ডিলান বলেছেন, তিনি সশরীরে উপ¯ি’ত হয়েই পুরস্কার গ্রহণ করবেন। নোবেল পুরস্কার প্রাপ্তির বিষয়টি অবিশ্বাস্য আর কল্পনার বাইরে ছিলো বলেও তিনি সাক্ষাৎকারে মন্তব্য করেন।

আমেরিকান সঙ্গীত ঐতিহ্যে নতুন ধরণের কাব্যিক গান যোগ করার জন্য এ বছর বব ডিলানকে সাহিত্যে নোবেল দেয়া হয়। কিš‘ এ বিষয়ে দিনের পর দিন তাঁর নীরবতা নিয়ে অনেকের মনেই প্রশ্ন তৈরি হয়। কয়েকদিন আগে নোবেল কমিটির একজন সদস্য এ আচরণকে ‘অভব্য আচরণ’ বলে সমালোচনা করেছিলেন।

সূত্র: বিবিসি বাংলা।