শ্রুতিকে হত্যার হুমকি!

প্রকাশিত: November 13, 2016 | সময়: 1:00 pm

বিনোদন ডেস্ক ॥
হত্যার হুমকি পেয়েছন বলিউড অভিনেত্রী শ্রুতি হাসান। এ নিয়ে থানায় একটি অভিযোগও করেছেন তিনি।

এবেলা বলছে, জনপ্রিয় বলিউড অভিনেত্রী শ্রুতি হাসান বর্তমানে তেলেগু ছবি ‘কাটামারাউদু’-এর শুটিং-এ ব্যস্ত। শ্রুতি সম্প্রতি কে জি গুরুপ্রসাদ নামে একজন কন্নড় চিকিৎসকের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছেন।

তার অভিযোগ ওই ব্যক্তি গত ৭ সেপ্টেম্বর থেকে তাকে টুইটারে কিছু অবমাননাকর বার্তা পাঠাচ্ছেন। শ্রুতি চেন্নাইয়ের সাইবার ক্রাইম সেলে ওই ব্যক্তির বিরুদ্ধে ২ পৃষ্ঠার একটি অভিযোগ দায়ের করে বলেছেন, ওই ব্যক্তি তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন।

তবে এ ঘটনা প্রথম নয়। বিখ্যাত দক্ষিণি অভিনেতা কমল হাসানের বড় মেয়ে শ্রুতি হাসান এর আগেও এমন ঘটনার সম্মুখীন হয়েছেন।

এবেলার প্রতিবেদনে বলা হয়, ২০১৩ সালে শ্রুতির মুম্বাইয়ের বাড়িতে একজন উত্যক্তকারী তার ওপর হামলা চালায়। তখন দরজায় ধাক্কা দেওয়ায় শ্রুতি মনে করেছিলেন হয়তো পরিচারিকা এসেছে। দরজা খুলতেই একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি তার গলা টিপে ধরে।

ওই ঘটনায় যথেষ্ট ভয় পেয়ে গিয়েছিলেন তিনি। এই নিয়ে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটায় তিনি আর সময় নষ্ট না করে সরাসরি সাইবার ক্রাইম সেলে অভিযোগ করেছেন। পুলিশ এর তদন্ত করছে।