‘সরকার দলীয় লোকেরা ভয়ভীতি প্রদর্শন করছে’

প্রকাশিত: December 9, 2016 | সময়: 12:24 pm

স্টাফ রিপোর্টার ॥

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সরকার দলীয় লোকেরা ভয়ভীতি প্রদর্শন করছে বলে অভিযোগ এনেছে বিএনপি। আজ শুক্রবার বেলা ১১টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি যুগ্মমহাসচিব এ অভিযোগ করেন।

তিনি বলেন, নির্বাচনকে ভয়ভীতিমুক্ত রাখতে এবং সুষ্ঠু করতে সেনাবাহিনী মোতায়েনের কোনো বিকল্প নেই। নির্বাচন কমিশন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর পরামর্শে একতরফা নির্বাচন কমিশন গঠন করলে চলবে না। সব রাজনৈতিক দলের আস্থা থাকবে এমন একটি নির্বাচন কমিশন গঠন করতে হবে।

ভারতের সঙ্গে ‘ওপেন স্কাই’ চুক্তি দেশের স্বার্থবিরোধী দাবি করে এ চুক্তি থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান রিজভী আহমেদ।