স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: সাভার জাতীয় স্মৃতিসৌধের অভ্যন্তরে ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। এক তথ্য বিবরণীর মাধ্যমে মহান বিজয় দিবস ২০১৬ উদযাপন উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য এ নির্দেশ জারি করা হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে সাভারের আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত পুরো এলাকায় সকল ধরনের পোস্টার, ব্যানার, ফেস্টুন লাগানো থেকেও সর্বসাধারণকে বিরত থাকতে বলা হয়েছে।
এ ছাড়া বিজয় দিবসের দিন জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণকালে স্মৃতিসৌধের ফুলের বাগানের যাতে কোনোরূপ ক্ষতি না হয় সে বিষয়েও সর্বসাধারণকে সচেতন থাকার জন্য আহ্বান জানানো হয়।

