আদালতে যাচ্ছেন না খালেদা জিয়া

প্রকাশিত: December 15, 2016 | সময়: 11:40 am

স্টাফ রিপোর্টার ॥

জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট দুর্ণীতি মামলায় রাজধানীর বকশি বাজারের আলীয়া মাদ্রাসা মাঠে অবস্থিত বিশেষ আদালতে যাচ্ছেন না বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা সামসুদ্দিন দিদার বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কমকে এ তথ্য জানান। তিনি বলেন, অনিবার্য কারণে আজ আদালতে যাচ্ছেন না বেগম খালেদা জিয়া।