‘বিনা বিচারে’ কারাবন্দি আরও ৭ জনকে হাজিরের নির্দেশ

প্রকাশিত: December 15, 2016 | সময়: 1:06 pm

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: বিনা বিচারে এক যুগেরও বেশি সময় ধরে কারাগারে থাকা এক গারো তরুণসহ সাতজনকে আগামী বছরের ২৪ জানুয়ারি হাজিরের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে তাদেরকে কেন জামিন দেওয়া হবে না-তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ওই সাতজন হলেন- কুষ্টিয়ার রাসেল শেখ, রাজধানীর বাড্ডার সাইদুর রহমান, মতিঝিলের মাসুদ, কেরানীগঞ্জের রাজীব হোসেন, গাজীপুরের বোর্ড বাজারের বাবু,  ব্রাহ্মণবাড়িয়ার পারভেজ ও নেত্রকোনার গারো তরুণ লিটন।

তারা সবাই বিভিন্ন মামলায় এক যুগের বেশি সময় ধরে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি রয়েছেন।