স্টাফ রিপোর্টার ॥ বিশ্বব্যাংক এবং তাদের সহযোগীদের পরামর্শ অনুযায়ী পদ্মা সেতুর নির্মাণকাজের প্রক্রিয়া এগিয়ে চলছে জানিয়ে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সেতু নির্মাণ নিয়ে এখন পর্যন্ত নতুন কোনো আপডেট নেই।’
মঙ্গলবার সচিবালয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলন কে জাতীয় ও আঞ্চলিক ব্যবস্থাপনা ও ঈদে সড়ক মহাসড়কে যানজট নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
যোগাযোগমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতুতে স্থানীয় পরামর্শক হিসেবে সেনাবাহিনীকে নিয়োগ দেয়া হয়েছে। তারা সেতুর দুই পাশের এ্যাপ্রোচ সড়ক নির্মাণকাজ করছে। এ জন্য ২৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।’
‘এছাড়া টেন্ডার প্রক্রিয়ায় মূল সেতুতে ৩টি এবং পরামর্শক নিয়োগে ১১টি প্রতিষ্ঠান টেন্ডার ডকুমেন্টস ক্রয় করেছে’ যোগ করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্বব্যাংক এবং তাদের সহযোগীদের পরামর্শ অনুযায়ী পদ্মা সেতুর নির্মাণকাজের প্রক্রিয়া এগিয়ে চলছে। পদ্মা সেতুতে আগের পরিকল্পনাই এখনো অনুসরণ করা হচ্ছে।’
এ্যাপ্রোচ সড়ক নির্মাণে সেনাবাহিনীকে কোনো সময়সীমা বেঁধে দেয়া হয়েছে কি-না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ ধরনের কাজে সময়সীমা বেঁধে দেয়া সমীচীন নয়।

