শপথ নিলেন আইভী

প্রকাশিত: January 5, 2017 | সময়: 11:26 am

স্টাফ রিপোর্টার ॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শপথ নিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নব-নির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী রহমান। এছাড়া শপথ নেন সেখানকার নির্বাচিত ২৭ জন সাধারণ কাউন্সিলর এবং ৯ জন সংরক্ষিত নারী কাউন্সিলর।

কাউন্সিলরদের শপথ পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।