স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুরের বড়াইপাড়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
রোববার (২২ জানুয়ারি) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সালনা হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার দুর্ঘটনার তথ্য জানিয়েছেন।

