নির্বাচনকালীন সরকারের রূপরেখা দেবে বিএনপি

প্রকাশিত: February 19, 2017 | সময়: 10:22 am

স্টাফ রিপোর্টার ॥
বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য শিগগিরই নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা দেবে বিএনপি।

শনিবার ভোলায় জেলা বিএনপির সম্মেলনে যোগ দিয়ে তিনি একথা জানিয়েছেন।

তিনি আরও বলেন, বিএনপি আওয়ামী লীগের ইচ্ছেমাফিক কোনো নির্বাচনে যাবে না। নানা উস্কানিমূলক বক্তব্য দিয়ে দলটি বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখার চক্রান্ত করছে। তিনি বলেন, খালেদা জিয়াকে বাদ দিয়ে নির্বাচন করতে চাইলে সে নির্বাচন জনগণ মেনে নেবে না। ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুত নেয়ার নির্দেশনাও দেন তিনি।