মালয়ালম ছবির জনপ্রিয় অভিনেত্রীকে অপহরণ করে শ্লীলতাহানির অভিযোগ

প্রকাশিত: February 19, 2017 | সময়: 4:08 pm

বিনোদন ডেস্ক ॥
অপহরণ করা হল মালয়ালম ছবির জনপ্রিয় অভিনেত্রী ভাবনাকে। এরপর তাঁকে শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ করা হয়েছে। এই ঘটনাতে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তবে বাকিদের এখনও ধরা যায়নি।

জানা গেছে, গতকাল রাত সাড়ে দশটায় কোচিতে একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তি অভিনেত্রী ভাবনার গাড়িতে চড়াও হয়। গাড়িচালক মার্টিনকে গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। তারপর ভাবনাকে গাড়িতে আটকে রেখে, শহরের এ প্রান্ত-ওপ্রান্ত ঘুরে বেড়ায় অপহরণকারীরা। গাড়ির মধ্যেই ভাবনার উপর চড়াও হয় দুষ্কৃতীর দল। শ্লীলতাহানির পর তাঁর আপত্তিকর ছবি, ভিডিও তোলা হয় বলেও অভিযোগ। এরপর পালারিভাত্তম এলাকায় অভিনেত্রীকে ফেলে রেখে চম্পট দেয় অপহরণকারীরা।

পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিস জানিয়েছে, এই ঘটনায় ভাবনার প্রাক্তন গাড়িচালক সুনীলকুমার থেকে বর্তমান গাড়িচালক মার্টিন, কেউই সন্দেহের ঊর্ধ্বে নয়।