নারায়ণগঞ্জে জেএমবির তিন সদস্য আটক

প্রকাশিত: February 20, 2017 | সময়: 12:55 pm

নারায়ণগঞ্জ প্রতিনিধি ॥
নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির তিন সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো খুদে বার্তায় এই তথ্য জানানো হয়। তবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানায়নি র‌্যাব।

এতে বলা হয়, নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে জেএমবির তিনজন সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-১১। আটক ব্যক্তিদের কাছ থেকে দেশি অস্ত্র, বিস্ফোরকদ্রব্য ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে।