রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী গ্রেফতার

প্রকাশিত: March 2, 2017 | সময়: 12:22 pm

স্টাফ রিপোর্টার ॥

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক প্রধান প্রকৌশলী এমদাদুল ইসলামকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (০২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেফতার করেন দুদকের পরিচালক ইকবাল হোসেনের নেতৃত্ব একটি আভিযানিক দল।

বিষয়টি নিশ্চিত করেন দুদকের উপ পরিচালক ও জন সংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।

তিনি জানান, এমদাদুল ইসলামের বিরুদ্ধে জ্ঞাত আয় বর্হিভূত ৮৭ লাখ ৫৪০ টাকা সম্পদ অর্জন এবং দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ১ কোটি ১৮ লাখ ৭৫১ টাকার সম্পত্তি গোপনের অভিযোগে ২৩ ফেব্রুয়ারি মামলা করা হয়। দুদকের উপ পরিচালক মো. সাহিদুজ্জামান বাদী এ মামলাটি দায়ের করেন।