দ্বিতীয় টেস্টেও পাত্তা পাচ্ছে না ভারত

প্রকাশিত: March 5, 2017 | সময়: 1:41 pm

স্পোর্টস ডেস্ক ॥
টেস্টে অস্ট্রেলিয়ার কাছে গো হারার পর দ্বিতীয় টেস্টেও ব্যাকফুটে ভারত। এখন পর্যন্ত ম্যাচের লাগাম অস্ট্রেলিয়ার হাতে। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৮৯ রানের জবাবে শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১০০ রান। ক্রিজে আছেন ম্যাট রেনশ ও শন মার্শ।

অবশ্য আজ দ্বিতীয় দিনের প্রথম সেশনটা খুব ভাল যায়নি অস্টেলিয়ার। এই সেশনে ২৯ ওভার খেলে ২ উইকেট হারিয়ে মাত্র ৪৭ রান তুলেছিল অস্ট্রেলিয়া। ফিরে গেছেন ওয়ার্নার ও স্মিথ। অশ্বিনের বোল্ড হওয়ার আগে ওয়ার্নার করেন ৩৩ রান। জাদেজার বলে উইকেটের পেছনে ঋদ্ধিমান সাহাকে ক্যাচ দেওয়ার আগে অস্ট্র্রেলিয়ার অধিনায়ক স্মিথ করেছেন ৮ রান। বল খেলেছন ৫২টি।