বিনোদন ডেস্ক ॥
ভারতের সেলিব্রিটিরা কত টাকা ট্যাক্স দেন জানেন? তাঁদের আয়ের কথা শুনলে আপনাদের চোখ কপালে ওঠে। অনেকে ভাবেন এঁদের প্রচুর কালো টাকা। কিন্তু এই সেলেবরাই প্রচুর টাকা আয়করের জন্য ব্যয় করেন, যা শুনলে আবার একবার চোখ কপালে উঠতে বাধ্য। আসুন দেখে নি কোন সেলিব্রিটি কত টাকা ট্যাক্স দেন।
১) অমিতাভ বচ্চন- ১৯৭০ থেকে ৮০ বলিউডে ওয়ান ম্যান ইন্ডাস্ট্রি ছিলেন অমিতাভ। এখন এত বয়স হয়ে যাওয়ার পরেও কোখনও তা৭র ক্রেজ কমেনি। মাঝে সাঝেই একটি করে সিনেমা করছেন তিনি। এবং সেই সিনেমা দূর্দান্ত হিট। তার আয়ও কোনো অংশে কম নয়। এবছর তিনি ৫২ কোটি টাকা ট্যাক্স দিয়েছেন।
২) এম এস ধোনি- ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তণ অধিনায়ক। ভারতের হয়ে খেলেও টাকা আয় করেন। আইপিএল থেকেও। বিজ্ঞাপন নিয়ে কিছু বলার নেই। এই মুহুর্তে তিনি পেপসি, রিবক, এক্সাইড এবং টিভিএস মোটরের সঙ্গে চুক্তিবদ্ধ। তিনি ৪৮ কোটি টাকা আয়কর দিয়েছেন।
৩)সলমন খান- সলমন খান এই মুহুর্তে সুজুকি, রিভাইটাল, মাউন্টেন ডিউ, থামস আপ, রেনব্যাক্সির মত ব্র্যান্ডের সঙ্গে যুক্ত। এছাড়াও তিনি একজন সুপারস্টার। এবং তিনি নিজে একজন ব্র্যান্ড। তিনি ৪৫ কোটি টাকা আয়কর দিয়েছেন।
৪) শাহরুখ খান- নোকিয়া, পেপসি, হুন্ডাই, ডিশ টিভি, ডি ডেকরের, লাক্স এবং ট্যাগ হেউয়ারের মত ব্র্যান্ডের সঙ্গে যুক্ত তিনি। তিনি ৪৩ কোটি টাকা আয়কর দিয়েছেনন।
৫) বিরাট কোহলি- সদ্য ভারতীয় দলের সব ফর্ম্যাটের অধিনায়ক নির্বাচিত হয়েছেন। তিনি এই মুহুর্তে বিশ্বের বড় বড় ১৩ টি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত। সেই তালিকাতে আছে অ্যাডিডাস, অডি, বুস্ট, কলগেট পালমোলাইভ, হার্বাললাইফ, এমআরএফ, নিতেশ এস্টেট, স্মাশ, টিসট, টিভিএস মোটর, ইউনাইটেড স্পিরিট, এবং ভিক্স। তিনি ৪২ কোটি টাকা আয়কর দিয়েছেন।
৬) অক্ষয় কুমার- আয়কর দিয়েছেন ৩৯ কোটি টাকা।
৭) আমির খান- আয়কর দিয়েছেন ২৮ কোটি টাকা।
৮) রণবির কাপুর- আয়কর দিয়েছেন ২২ কোটি টাকা।
৯) সচিন তেন্ডুলকর- আয়কর দিয়েছেন ১৯ কোটি টাকা।
১০) ক্যাটরিনা কাইফ- আয়কর দিয়েছেন ১১ কোটি টাকা।

