স্পোর্টস ডেস্ক ॥
গল টেস্টের তৃতীয় দিনে স্বাগতিকদের থেকে ৩৬১ রানে পিছিয়ে থেকে খেলতে নেমেছিল গতকালের অপরাজিত দুই ব্যাটসম্যান সৌম্য সরকার ও মুশফিকুর রহিম।
গতকালরে ৬৬ রানের সাথে মাত্র ৫ রান করেই আউট হয়ে ফিরতে হলের দলের অন্যতম ভরসা সৌম্য সরকারকে। দিনের শুরুতেই হোচট খেতে হয় টাইগারদের।
সৌম্যের বিদায়ে মুশফিকের সাথে জুটি গড়েন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাট করতে নেমে শুরু থেকেই খেলেছেন ওয়ানডে স্টাইলে। কিন্তু যেতে পারেননি বেশি দূর। মাত্র ১৯ বলে ২৩ রান করে সৌম্যের পথে হাটলেন সাকিবও।
বাংলাদেশ প্রথম ইনিংস: ১৭২/৪।
ব্যাট করছেন: মুশফিক (৯) ও মাহমুদউল্লাহ্ (৬)।
আউট: তামিম (৫৭), মুমিনুল (৭), সৌম্য (৭১) ও সাকিব (২৩)।
উইকেট: লাকমাল (১), দিলরুয়ান (১) ও সান্দাকান (১)।

