‘জঙ্গিবাদ নিয়ে রাজনীতি করছে বিএনপি’

প্রকাশিত: March 17, 2017 | সময়: 10:12 am

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: বিএনপি জঙ্গিবাদ নিয়ে রাজনীতি করছে আর তাদের মদদ দিচ্ছে। আর সরকার জঙ্গিবাদ দমন করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এমন কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আমরা জঙ্গিবাদকে নির্মূল করার জন্য জাতীয় ঐকমত্য সৃষ্টির আহ্বান জানিয়েছিলাম। কিন্তু সরকার সেই আহ্বানে সাড়া না দিয়ে তারা আজকে এই জঙ্গিবাদকে ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে আমাদের মূল শপথ হলো, তিনি যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখেছেন, তা বাস্তবায়ন করা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আমরা জাঁকজমক করে করব। এ উপলক্ষে এখন থেকেই আমরা প্রস্তুতি শুরু করেছি।