‘শুধু স্লোগানে নয়, বঙ্গবন্ধুকে চেতনায় ধারণ করতে হবে’

প্রকাশিত: March 21, 2017 | সময়: 11:05 am

স্টাফ রিপোর্টার ॥

শুধু স্লোগানে নয়, বঙ্গবন্ধুকে আমাদের চেতনায়, আমাদের উপলব্ধিতে, আমাদের অনুভূতিতে, আমাদের আদর্শে ধারণ করতে হবে বলে মন্তব্য করেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি।

সোমবার ২০ মার্চ ডি.ডি.এস মিলনায়তনে মতিঝিলের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা তথা মৌলবাদ এখন দেশের জন্য সবচেয়ে বড় বিপদ। ৭১ এর পরাজিত শত্রুরাই জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা বিশ্বে প্রমাণ করে দিয়েছেন, আমরা জঙ্গিবাদ দমনে কতটা সফল।

আগামী নির্বাচনে ভোট যুদ্ধে ক্ষতি হয়, শেখ হাসিনার উন্নয়ন প্রশ্নবৃদ্ধ হয় এমন কোন কর্মকান্ডে জড়িত না হওয়ার জন্য সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ শাহে আলম মুরাদ আহ্বান করে বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাস, চাঁদাবাজ মোকাবেলা করার জন্য আওয়ামী লীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রতি পাড়া, মহল্লায় সতর্ক থাকতে হবে।

৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোজ্জামেল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আখতার হোসেন, মহিলা সম্পাদক অ্যাড. তাহমিনা সুলতানা, শিরিন নাঈম পুনম এমপি, মতিঝিল থানা আওয়ামী লীগ সভাপতি বশিরুল আলম খান বাবুল প্রমুখ।