স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী আমবাগ এলাকায় কয়েকটি ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।
বুধবার (২২ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার মো. জাকির হোসেন বলেন, আমবাগ পূর্বপাড়া এলাকায় রাত সাড়ে ১১টার দিকে দেলোয়ার হোসেন ও বছির মিয়ার ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নেভাতে চেষ্টা করছে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

