৩ জঙ্গির প্রাণভিক্ষার আবেদন আইন মন্ত্রণালয়ে

প্রকাশিত: March 28, 2017 | সময়: 1:23 pm

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: হরকাতুল জিহাদের (হুজি) নেতা ‘মুফতি’ হান্নানসহ তিন জঙ্গির প্রাণভিক্ষার আবেদন আইন মন্ত্রণালয় পৌঁছেছে।

মঙ্গলবার (২৮ মার্চ) প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, আইন মন্ত্রণালয়ের কাজ শেষে এটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।