হোয়াইট হাউসে সরকারি কর্মকর্তা হবেন ইভানকা

প্রকাশিত: March 30, 2017 | সময়: 12:20 pm

বাংলাভূমি ডেস্ক ॥
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভানকা ট্রাম্প কয়েকদিন আগে হোয়াইট হাউসের ওয়েস্ট উইংসে তার প্রেসিডেন্ট পিতাকে সহায়তার জন্য একটি অফিস পান। সম্প্রতি বাবার উপদেষ্টা হিসেবে বিনা বেতনে কাজ করতে হোয়াইট হাউসে যোগ দিয়েছেন।

ইভানকা ট্রাম্প বাবার অফিসে যোগ দেওয়া নিয়ে আমেরিকায় তাকে নিয়ে সমালোচনা উঠে। সমালোচনার পর তিনি তার সিদ্ধান্তের পরিবর্তন করেন। বাবার অনানুষ্ঠানিক নয় বরং একজন সরকারি উপদেষ্টা হিসেবেই কাজ করতে চান বলে একটি বিবৃতি দিয়েছেন। সরকারি কর্মকর্তারা যেসব সুযোগ সুবিধা ও নিয়ম মেনে আসে তিনিও মানবেন বলে জানান বিবৃতিতে।

সমালোচকদের তোপের মুখেই তিনি তার সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয়েছেন। কেন না রাষ্ট্রের এতবড় একটা গুরুত্বপূর্ণ পদে কেউ এমনি এমনি বিনা বেতনে দখল করে রাখবে, সেটা তো আর হতে পারে না।

তাই ইভানকা এখন পাকাপোক্তভাবেই তার বাবার উপদেষ্টা হিসেবে কাজ করবেন বলে জানিয়েছেন। ইভানকার স্বামী জারেড কুশনারও ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একজন সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করছেন।

ইভানকা তার দেওয়া বিবৃতিতে আরো বলেন, হোয়াইট হাউসে স্বেচ্ছা প্রণোদিত হয়ে কাজ করতে চাওয়ায় অনেকেই আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের একটা বিষয় পরিষ্কার জানিয়ে দিতে চাই আমি হোয়াইট হাউসের নিয়ম ভঙ্গ করে কোন কিছু করতে চাই না। বরং প্রসাশনের সকল নিয়ম কানুন মেনেই আজ আমি এখানে এসেছি। আমি আমার কাজের প্রতি পূর্ণ সততা ও স্বচ্ছতা বজায় রাখতে পারবো বলে আমার বিশ্বাস।

হোয়াইট হাউসের একজন মুখপাত্র জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনে ইভানকাকে পেয়ে তারা আশাবাদী। ইভানকার যোগ্য নেতৃত্ব ট্রাম্প প্রশাসনকে আরো ত্বরাণিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, হোয়াইট হাউসের সাবেক ইথিকস আইনজীবী নরম্যান এসান ইভানকার প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে যোগদানকে স্বজনপ্রীতি আইন লঙ্ঘন বলে সমালোচনা করেছেন। সিএনএনের ৩৬০ অনুষ্ঠানে তিনি ইভানকার সমালোচনা করেন। এসান ওবামা ও বুশ প্রশাসনের ইথিকস আইনজীবী ছিলেন। দ্য হিল, নিউ ইয়র্ক টাইম ও সিএনএন থেকে অনূদিত