‘যারা শান্তি প্রতিষ্ঠা করবে তাদেরই ভোট দেবো’

প্রকাশিত: August 28, 2013 | সময়: 3:46 am

স্টাফ রিপোর্টার ॥ দেশে যারা ‘শান্তি’ প্রতিষ্ঠায় কাজ করবে, তাদের ভোট দেবেন বলে মন্তব্য করেছেন  নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার মিরপুরের ইউনূস সেন্টারে মুক্তিযোদ্ধা গণপরিষদ নামে একটি সংগঠনের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন। গ্রামীণ ব্যাংকের এ প্রতিষ্ঠাতা বলেন, আগামী জাতীয় নির্বাচনে গোলমাল হলে আমাদের কপালে দুঃখ আছে। যে দুঃখের প্রাপ্য আমাদের নয়। তাই শান্তি প্রতিষ্ঠার জন্য, নির্বাচনের আগে সংকট নিরসনে সবাইকে এগিয়ে আসতে হবে। ােভ প্রকাশ করে ড. ইউনূস বলেন, স্বাধীনতার ৪২ বছর পরও আমরা স্বপ্নের বাংলাদেশ পাইনি। আমরা নিজেদের মতো করে বাঁচার জন্য দেশ স্বাধীন করেছি। অথচ এখন পর্যন্ত সেই পরিবেশ নিশ্চিত হয়নি। তিনি বলেন, যারা আমাদের শান্তি দিতে পারবে, তাদেরকেই নির্বাচনে জয়ী করবো। কারও ধমকে কোন চক্রের মধ্যে আবদ্ধ হবো না। সব চক্র ভেঙে শান্তির পথে সবাইকে এগিয়ে আসতে হবে। ড. ইউনূস বলেন, আমাদের দেশের মাটির নিচে সোনা বা তেলের খনি নেই ঠিক, কিন্তু মনের ভেতরে আছে অপার সম্ভাবনা। সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধশালী দেশ গঠন করতে সবাইকে সচেষ্ট থাকতে হবে। মতবিনিময় সভায় মুক্তিযোদ্ধা গণপরিষদের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাৎ, সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, সহ-সভাপতি রেজাউল করিম, সদস্য কাজী নাসির আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন। গত কয়েকদিনে দুটি রাজনৈতিক দলসহ কয়েকটি সংগঠনের সঙ্গে মতবিনিময় করেন তিনি। মঙ্গলবার মুক্তিযোদ্ধা গণপরিষদের আগে বেসরকারি সংগঠন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সঙ্গে মতবিনিময় করেন ইউনূস। তিনি ওই অনুষ্ঠানে বলেন, বর্তমানে দেশে মানবাধিকার সুরতি হচ্ছে না। আগে কিছুটা মানা হতো। কিন্তু এখন মানা হচ্ছে না। মানবাধিকার সুরায় তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান নোবেলজয়ী এই অর্থনীতিবিদ।