বাংলাভূমি ডেস্ক ॥
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও সিনিয়র উপদেষ্টা জ্যারোড কুশনার ইরাক সফরে রয়েছেন। মার্কিন জয়েন্ট চীফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল জোসেফ ডানফোর্ড তার সঙ্গে রয়েছেন। তবে সফর সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নতুন অফিস চালু করার জন্যই কুশনার ইরাক সফরে গেছেন। ইরাকে যুক্তরাষ্ট্র পরিচালিত একটি অফিস স্থাপন করা ট্রাম্পের নির্বাচনী প্রচারণার প্রতিশ্রুতি ছিল।
শ্বশুরের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের সাপেক্ষেই জামাতা কুশনার বর্তমানে ইরাক সফর করছেন। নতুন অফিসটি ওয়াশিংটন থেকেই পরিচালিত হবে। যুক্তরাষ্ট্রের বিশেষ টিম সোয়াট’র মাধ্যমে ইরাকের অফিস পরিচালিত হবে বলে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে।
তবে ইরাকে যুক্তরাষ্ট্র পরিচালিত অফিসটির নেতৃত্বে থাকবেন জ্যারোড কুশনার। নতুন অফিসের জন্য বেশ কিছু কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, তার মধ্যে উল্লেখ্য যুদ্ধ মনোভাবাপন্ন মানসিকতা থেকে সরে আসার জন্য বিশেষ সেবামূলক প্রচেষ্টা। দ্য হিল ও স্কাই নিউজ থেকে অনূদিত

