মিয়ানমারে মুসলমানরাই মুসলমানদের হত্যা করছে : সুচি

প্রকাশিত: April 6, 2017 | সময়: 10:06 am

বাংলাভূমি ডেস্ক ॥
মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের জাতিগত নিধন করা হচ্ছেÑ এমন অভিযোগ নাকচ করে দিয়েছে দেশটির গণতন্ত্রকামী নেত্রী অং সান সুচি। বিবিসি বাংলার এক সাক্ষাতকারে চলমান সমস্যার কথা স্বীকার করে তিনি বলেছেন, রাখাইন প্রদেশে যথেষ্ট বৈরিতা রয়েছে। তবে একটি জাতিকে নিধন করা হচ্ছেÑ এমন অভিযোগ মিয়ানমারের পরিস্থিতির জন্য সঠিক নয়। বরং মুসলমানরাই মুসলমানদের হত্যা করছে।

শান্তিতে নোবেল জয়ী মিয়ানমারের নেত্রী অং সান সুচি এই প্রথম কোনো আন্তর্জাতিক গণমাধ্যমের মুখোমুখি হলেন।

মানবাধিকার রক্ষার দূত ও শান্তিতে নোবেল জয়ী হয়েও সুচী নিজের দেশের রোহিঙ্গাদের নির্মূলে বাধা দিতে ব্যর্থ হয়েছেন।  এমন প্রশ্নের সম্মুখীন হয়ে সুচি এই অভিযোগ এড়িয়ে যান। তিনি বলেন, রাখাইন প্রদেশে যথেষ্ট বৈরিতা রয়েছে, মুসলমানরাই মুসলমানদের হত্যা করেছে। সেখানে মানুষের মাঝে নানা বিভক্তি রয়েছে। আমরা যা কমানোর চেষ্টা করছি।

দীর্ঘ সাক্ষাতকারে সুচি এই বিষয় নিয়ে তার মতামত তুলে ধরে বলেন, সেখানে অক্টোবরে পুলিশের ওপর হামলা থেকেই সবকিছুর সূত্রপাত। এরপর সামরিক বাহিনী বিষয়টি সুরাহার চেষ্টা করে।

এক প্রশ্নের জবাবে সুচি বলেছেন, পার্শ্ববর্তী বাংলাদেশে শরণার্থী হিসেবে চলে যাওয়া রোহিঙ্গাদের কেউ ফিরে আসতে চাইলে তাদের সাদরে গ্রহণ করা হবে।

এর আগে রাখাইন রাজ্যে মুসলমানদের ওপর দেশটির সেনাবাহিনীর হত্যা, ধর্ষণের মতো মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের বিরুদ্ধে মুখ না খোলায় বিশ্বব্যাপী সমালোচিত হয়েছেন সুচি। সে প্রসঙ্গে তিনি বলেন, তিনি মার্গারেট থ্যাচার কিংবা মাদার টেরিজা নন। তিনি শুধুই একজন রাজনীতিবিদ।

ওই সাক্ষাতকারে সবকিছু পর্যবেক্ষণে জাতিসংঘের সাবেক প্রধান কফি আনানকে আবারো রাখাইন রাজ্যে আমন্ত্রণ জানান। বিবিসি বাংলা