ভেঙ্গে গেছে সুনামগঞ্জের শনির হাওরের বাঁধ

প্রকাশিত: April 23, 2017 | সময়: 11:52 am

বাংলাভূমি ডেস্ক ॥

ভেঙ্গে গেছে সুনামগঞ্জের শনির হাওরের বাঁধ। পানি ঢুকছে সাহেব নগর ও ঝালখালি পয়েন্ট দিয়ে। আজ সকালে হটাৎ করে বাঁধ ভেঙ্গে শনি হাওরের ভেতরে পানি ঢুকতে থাকে।

এ দিকে সচিবালয়ে বেসরকারি একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে পানিসম্পদ মন্ত্রী জানিয়েছেন, বাঁধ নির্মাণ ও সংস্কারের দুর্নীতি আছে। তানাহলে বাঁধা এত দ্রুত ভাঙ্গা সম্ভব নয়।