জঙ্গি সন্দেহে > চককীর্তি এলাকায় দুটো বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

প্রকাশিত: April 26, 2017 | সময়: 10:30 am

চাপাইনাবাবগঞ্জ প্রতিনিধি ॥

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি এলাকায় দুটো বাড়ি ঘিরে রেখেছে পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। বুধবার সকালে জঙ্গি সন্দেহে ওই বাড়িগুলো ঘিরে ফেলে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এ টি এম মুজাহিদুল ইসলাম বলেন, সকাল পৌনে ৮টার দিকে বাড়িটির ভেতর থেকে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এরপরে নিশ্চিত হওয়া যায় ওই বাড়িতে জঙ্গি বা সন্ত্রাসী অবস্থান করছে। নিরাপত্তার স্বার্থে বাড়িটির আশপাশে কাউকে যেতে দিচ্ছে না পুলিশ সদস্যরা।

তিনি আরও জানান, জঙ্গিদের অবস্থান নিশ্চিত হয়ে বাড়িটিতে অভিযান শুরু করবে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।

শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, বাড়ির ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। জঙ্গিদের আত্মসমর্পণে আহ্বান জানানা হচ্ছে।