বাংলাভূমি ডেস্ক ॥
হেফাজতের নাশকতার ৮৩টি মামলায় তেমন কোন অগ্রগতি নেই। পুলিশ বলছে মতিঝিল শাপলা চত্বরে নাশকতায় জড়িত ছিল কয়েক শত মানুষ। সে কারণে তদন্ত কাজে দেরি হচ্ছে। এছাড়া নাশকতাকারীদের চিহ্নিত করতেও সময় লাগছে।
২০১৩ সালের ৫ মে। শাপলা চত্বরে দিনভর অবস্থান, রাতভর তা-ব চালায় হেফাজতের কর্মীরা।
হামলা করে পুলিশের ওপর আগুন দেয় ফাঁড়িতে, ভাঙচুর চালায় সরকারি-বেসরকারি অফিসে। ঢাকা মেট্রোপলিটান এলাকায় ৪৪টি সহ মামলা হয় ৮৩টি।
এর মধ্যে ঢাকায় তিনটি ও চট্টগ্রামে একটি মামলার অভিযোগপত্র দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বাকিগুলোর তেমন অগ্রগতি নেই। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, নাশকতার সঙ্গে জড়িত নির্দেশদাতা ও পরিকল্পনাকারী চিহ্নিত হয়েছে।
পুলিশ বলছে, নাশকতায় হেফাজতের শীর্ষ নেতা ছাড়াও ছিলো বিএনপি-জামায়াতের।
তবে অনেকের মন্তব্য, শুরুতে পুলিশ গুরুত্ব সহকারে তদন্ত করলেও এখন অনেকটাই গা-ছাড়া।
ইনডিপেনডেন্ট টিভি

