ঝিনাইদহে আরও একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

প্রকাশিত: May 7, 2017 | সময়: 11:13 am

ঝিনাইদহ প্রতিনিধি ॥
ঝিনাইদহ সদর উপজেলার লেবুতলা এলাকায় আরও একটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদ্যরা।

এদিকে, জঙ্গি আস্তানার সন্দেহে শনিবার রাত থেকেই জেলার মহেশপুরের বাজরাপুর গ্রামের জহিরের বাড়িটি ঘিরে রাখে পুলিশ। পরে শনিবার ভোর কাউন্টার টেরোরিজম ইউনিটের সদ্যরা সেখানে পৌঁছে অভিযান শুরু করে।

এ সময় পুলিশের সঙ্গে গোলাগুলিতে দুজন নিহত এবং দুই পুলিশ সদস্য আহত হন। বাড়িটিতে এখনো অভিযান চালছে বলে জানা যায়।