গাজীপুরে সোয়েটার কারখানায় ভয়াবহ আগুন

প্রকাশিত: May 11, 2017 | সময়: 9:40 am

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুরের মালেকের বাড়ি ছয়দানা এলাকায় জেড আর নামক সোয়েটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত ৯টা ৩০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, মালেকের বাড়ি ছয়দানা এলাকায় জেড আর সোয়েটার কারখানার ৪তলা ভবনের নিচ তলায় আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটকর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানিয়েছেন তিনি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।