বাংলাভূমি ডেস্ক ॥
রাজশাহীর গোদাগাড়ির বেনীপুর নামক গ্রামে জঙ্গি আস্তানায় অভিযানের সময় আত্মঘাতী বোমা বিস্ফোরণে (জঙ্গি সাজ্জাদ ও তার স্ত্রী) দম্পতিসহ ৬ জঙ্গি নিহত হয়েছে। এসময় ২ শিশুকে উদ্ধার করা হয়েছে। নিহত ৫জন এই পরিবারের সদস্য বলে জানা গেছে।
নিহতরা হলো ওই বাড়ির মালিক সাজ্জাদ হোসেন, তার স্ত্রী বেলী, তাদের ছেলে আল-আমিন, সোহেল এবং মেয়ে কারিমা।
বুধবার দিবাগত রাত আড়াইটা থেকে ফাঁকা মাঠের ওই বাড়িটি ঘিরে অভিযান চালায় পুলিশ। এরই মধ্যে সকালে মাইকিং করে তাদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। কিন্তু তারা সেটা না করে বাইরে বেরিয়ে এসে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটনায়।
এ সময় বোমার বিস্ফোরণে আব্দুল মতিন নামের এক ফায়ার সার্ভিসের কর্মীও নিহত হন। তিনি ঘটনার সময় পুলিশের উপস্থিত পানি ছিটাচ্ছিলেন।

