রেসিংয়ে পামেলা

প্রকাশিত: September 2, 2013 | সময়: 3:27 pm

বিনোদন ডেস্ক ॥ পামেলা অ্যান্ডারসনকে এবার দেখা যাবে কার রেসিং ট্র্যাকে। টিভি সিরিয়াল ‘বে ওয়াচে’ স্বল্পবসনে অভিনয় করে বিশ্বের লাখো মানুষের মন জয় করেছেন পামেলা অ্যান্ডারসন। পেশাদার কার রেসিংয়ে দল কিনেছেন পামেলা।

পামেলা অ্যান্ডারসন নিজের দলের নাম রেখেছেন ‘রেস অ্যালিয়ান্স’। চলতি সপ্তাহেই পামেলার টিম নামছে এফআইএ জিটি সিরিজে কার রেসিং প্রতিযোগিতায়।

স্লোভাকিয়ায় শিগগিরই শুরু হতে যাচ্ছে এ প্রতিযোগিতা। রেসিংয়ে তোরো রজো’র সাবেক ফর্মুলা ওয়ান ড্রাইভার ভিতান্তনিও লুইজ্জি ও তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন নিকি লাউডার পুত্র ম্যাথিয়াস লাউডাকে স্টিয়ারিংয়ে বসাচ্ছেন পামেলা।

ক্রীড়া সাময়িকী অটোস্পোর্টসে পামেলার দল রেস অ্যালিয়ান্সের এক বার্তায় বলা হয়েছে, আমরা চাইছি রেস অ্যালিয়ান্স দলকে আলাদাভাবে নজরে রাখবে।