সাঈদীর আমৃত্যু কারাদণ্ড বহাল

প্রকাশিত: May 15, 2017 | সময়: 11:31 am

স্টাফ রিপোর্টার ॥

জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে রাষ্ট্রপক্ষ ও সাঈদীর করা আবেদন খারিজ করে সাঈদীর আমৃত্যু কারাদণ্ড বহাল রেখেছে আদালত।

সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের বিচারপতির বেঞ্চে এ শুনানি হয়।