স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম টিকফার তৃতীয় বৈঠক শুরু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক শুরু হয়।
বৈঠকে বাংলাদেশের ২১ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্চেন বাণিজ্য সচিব শুভাশিস বসু। দলে রয়েছেন শ্রম ও কর্মসংস্থান সচিব মিকাইল শিপার ও পররাষ্ট্র সচিব শহিদুল হক। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে রয়েছেন মার্কিন রাষ্ট্রদূতসহ ১৫ সদস্য। নেতৃত্বে আছেন দেশটির সহকারি বাণিজ্য প্রতিনিধি মার্ক লিন্সকট।
এবারের বৈঠকে বাণিজ্য সম্প্রসারণ ও শ্রমিক অধিকারের বিষয়টি প্রাধান্য পাচ্ছে। বিকেলে এ বিষয়ে একটি সংবাদ সম্মেলন করবেন বাণিজ্য, পররাষ্ট্র এবং শ্রম ও কর্মসংস্থান সচিব।

