ত্বকের পরিচর্যায় রাতের যাদু!

প্রকাশিত: May 18, 2017 | সময়: 11:05 am

লাইফস্টাইল ডেস্ক ॥

সারাদিন কাজ কর্ম শেষে রাতে ঘুমাতে যাওয়ার আগে ত্বক ও চুলের বিশেষ যতœ নেওয়া দরকার। কারণ রাতের বেলায় ত্বক রিপেয়ারিং এর কাজ করে। সারাদিনের ঘাম, ধুলো-ময়লা জমে লোমকূপের মুখ বন্ধ থাকলে স্কিন-রিনিউয়াল ও রিপেয়ার প্রসেসিং ঠিক মতো হয় না। স্বাভাবিক, শুষ্ক ও তৈলাক্ত যে ধরনের ত্বকই হোক না কেন, রাতে ত্বকের যতœ নেয় খুব দরকার। তাই জেনে নেই রাতে ত্বকের যতেœ কিছু বিশেষ টিপস।

– রাতে ঘুমাতে যাবার আগে যতই ক্লান্ত থাকুন না কেন, মেকআপ অবশ্যই ভালোভাবে রিমুভ করতে হবে। হাত,পা ও মুখের ত্বক ভালোভাবে পরিষ্কার করতে হবে। কারণ, ত্বক পরিষ্কার থাকলে স্বাভাবিক কাজকর্ম ঠিক মতো হয় এবং ত্বক ভালোভাবে শ্বাস নিতে পারে।

– ঘুমাতে যাবার অন্তত দু’ঘণ্টা আগে রাতের খাবার খেয়ে নিন। অতিরিক্ত টেনশন নিয়ে ঘুমাতে গেলে রাতের ঘুম ভালো হয় না এবং ঘুম ভালো না হলে ত্বকে তার ছাপ পড়ে।

– ঘুমাতে যাওয়ার আগে রাতে চুল ভালোভাবে শুকিয়ে, চিরুনি দিয়ে আস্তে আস্তে চুলে আঁচরে নিন। চুল বড় হলে পনিটেল বা বিনুনি বেঁধে নিন। এর ফলে চুলে জট পড়বে না।

– যাদের ত্বক শুষ্ক প্রকৃতির তারা ক্লেনজিং ক্রিম ব্যবহার করুন। এতে একদিকে যেমন ত্বক পরিষ্কার হবে, অন্যদিকে ত্বকের স্বাভাবিক আর্দ্রতাও বজায় থাকবে।

– রাতে শোবার আগে হাতে কয়েক ফোঁটা আমন্ড অয়েল নিয়ে চোখের চারপাশে লাগিয়ে ম্যাসেজ করুন। নিয়মিত করলে চোখের চারপাশের ত্বক যেমন ভালো থাকবে, তেমনি ডার্ক সার্কেলের সমস্যাও কমে যাবে।

– ময়েশ্চারাইজার ত্বককে হাইড্রেটেড রাখে। যদি ত্বক শুষ্ক ও স্বাভাবিক হয়, তবে রাতে ঘুমাবার আগে মুখ পরিষ্কার করে নারিশিং ক্রিম লাগিয়ে হালকা হাতে আপ-ওয়ার্ড ও আউট-ওয়ার্ড স্ট্রোকে হালকা ম্যাসাজ করুন।