স্পোর্টস ডেস্ক ॥
জনপ্রিয় ঘরোয়া লিগ ঢাকা প্রিমিয়ার লীগের দ্বিতীয় রাউন্ড বা সুপার সিক্স শুরু হচ্ছে আগামীকাল থেকে। আর কালই শেষ হচ্ছে ত্রিদেশীয় সিরিজের যজ্ঞ। তাই আবারও ডিপিয়েলে ফিরছেন গাজী গ্রুপের উড়ন্ত সূচনার মূল কারিগর অলরাউন্ডার নাসির হোসাইন। তিনি গাজী গ্রুপের হয়ে চার ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। ব্যাটে বলে সমান তালে পারফর্ম করেছেন এই অলরাউন্ডার।
পাঁচ ম্যাচ বাদে আবারও লিগে ফিরছেন নাসির। তার দল অবশ্য লীগ টেবিলের শীর্ষে থেকে সুপার সিক্সে জায়গা করে নিয়েছে। এদিকে অতিরিক্ত গরমের কারনে সুপার সিক্সের সূচিতে পরিবর্তন আনায় ভাগ্য খুলছে গাজী গ্রুপের। সুপার সিক্সে শেখ জামালের বিপক্ষে ম্যাচে গাজী গ্রুপ পাচ্ছে দলের সবচেয়ে বড় তারকা ক্রিকেটারকে। তাও গাজী গ্রুপ ক্যাম্পে একরকম স্বস্তির বাতাস বইছে।
খুশীর খবর পেয়ে কোচ সালাউদ্দীন দেশের র্শীষস্থানীয় এক অনলাইন নিউজ পোর্টালকে বলেন, ‘যাক আমাদের জন্য ভালো হয়েছে। নাসির ফিরে এসে দ্বিতীয় ম্যাচ থেকে খেলতে পারবে। আগের ফিকচারে ২৪ মে মোহামেডানের সঙ্গে প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচ ছিল ২৬ মে। ২৫ মে দেশের উদ্দেশ্যে রওনা দেয়া নাসির বিমানের সরাসরি ফ্লাইটে আসলেও ২৬ তারিখের আগে ঢাকা পৌঁছাতে পারতেন না । তাতে শেখ জামালের সঙ্গে দ্বিতীয়ও ম্যাচও খেলা হতো না। এখন দুদদিন বিরতির পর গাজী গ্রুপের দ্বিতীয় ম্যাচ ২৭ মে। আগামীকাল শেষ ম্যাচের পরদিন মানে ২৫ মে দেশের উদ্দেশ্যে বিমানে চেপে বসলে ২৬ মে ঢাকা পৌঁছে যাবেন নাসির। ২৭ তারিখ দ্বিতীয় ম্যাচ খেলতেও পারবেন।’
ঢাকার মাঠে প্রথমবারের মত অনুষ্ঠিত হয়ে যাওয়া ইমারজিং এশিয়া কাপের পর দেশের ক্রিকেটের সবচেয়ে বড় আসর ঢাকা প্রিমিয়ার লীগেও দুর্দান্ত পারফর্ম করেন নাসির। সেই সুবাদে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না হলেও আয়ারল্যান্ডের বিপক্ষে স্কোয়াডে রাখা হয় এই পরীক্ষিত ক্রিকেটারকে।
কিন্তু জাতীয় দলে নাসিরের জায়গায় মোসাদ্দেক ও মিরাজরা ভালো খেলছে বিধায় এক ম্যাচেও সুযোগ হয়নি নাসিরের। স্কোয়াডে থাকার কারনে দলের সাথে আয়ারল্যান্ডেই বসে থাকতে হচ্ছে তার।

