বিএনপি নেতা আসলাম চৌধুরীর জামিন বহাল

প্রকাশিত: May 28, 2017 | সময়: 11:44 am

স্টাফ রিপোর্টার ॥

রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে দিয়ে রবিবার প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আসলাম চৌধুরীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

পরে মাহবুব উদ্দিন খোকন বলেন, জামিনাদেশ বহাল থাকায় তার এখন জামিনে মুক্তি পেতে আর কোনো বাধা নেই। ভারতে গিয়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এক কর্মকর্তার সঙ্গে সরকার উৎখাতের জন্য আলোচনা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

২০১৬ সালের ১৫ মে সন্ধ্যায় রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে আসলাম চৌধুরী ও তার ব্যক্তিগত সহকারী মো. আসাদুজ্জামান মিয়াকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি, উত্তর)। এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। যেটি রবিবার খারিজ হয়ে যায়।