গুলশান হামলার পরিকল্পনাকারী > ৩ দিনের রিমান্ডে জঙ্গি রাজীব গান্ধী

প্রকাশিত: May 29, 2017 | সময়: 1:44 pm

স্টাফ রিপোর্টার ॥

গুলশান হামলার অন্যতম পরিকল্পনাকারী ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলা মামলায় গ্রেফতার রাজীব গান্ধীকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ ২৯ মে সকালে আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

এ জঙ্গি নেতা গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার পশ্চিম রাঘবপুর এলাকার ভূতমারি গ্রামের ওসমান গণি মণ্ডলের ছেলে। গত ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা চালায় কয়েকজন বিপথগামী যুবক। ওই ঘটনায় দেশি-বিদেশি ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। এর কয়েকদিন পরেই কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহেও জঙ্গি হামলা চালায়।