পুতিনের মিত্রদের সঙ্গে কুশনারের বৈঠকের উদ্দেশ্য খতিয়ে দেখা হবে

প্রকাশিত: May 31, 2017 | সময়: 10:26 am

আন্তর্জাতিক ডেস্ক ॥
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনারের সঙ্গে পুতিনের বেশকিছু মিত্রের বৈঠকের মূল উদ্দেশ্য খতিয়ে দেখবে ফেডারেল এবং কংগ্রেসনাল তদন্তকারীরা।  খবর নিউইয়র্ক টাইমস-এর।

খবরে বলা হয়, চলতি বছরের মার্চ মাসে রুশ ব্যাংক কর্মকর্তা সের্গেই গোরকোভ এবং যুক্তরাষ্ট্রে নিয়োজিত রুশ রাষ্ট্রদূতের সঙ্গে গোপন বৈঠক করেন ট্রাম্প জামাতা কুশনার।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পরিবর্তনের মত এত গুরুত্বপূর্ণ সময়ে ওই বৈঠকের আয়োজন করায় এ ব্যাপারে বহু প্রশ্নের সৃষ্টি হয়।

নিউইয়র্ক টাইমস আরও জানায়, রুশ ব্যাংক কর্মকর্তা সের্গেই গোরকোভ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ সহযোগী হলেও পুতিনের জন্যে কোন কুটনৈতিক ভুমিকা পালন করেননি তিনি।

সূত্র : নিউইয়র্ক টাইমস