জনকল্যাণের বাজেট মেনে নিতে পারছেন না বেগম জিয়া : কাদের

প্রকাশিত: June 2, 2017 | সময়: 1:45 pm

স্টাফ রিপোর্টার ॥
আওয়ামী লীগ সরকারের দেয়া উন্নয়ন ও জনকল্যাণের বাজেট বেগম জিয়া এবং তার দল মেনে নিতে পারছেননা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে কক্সবাজারের কুতুবদিয়াপাড়ায় ঘূর্ণিঝড় মোরা’য় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন। কুতুবদিয়াপাড়ায় ৬শ’ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল এবং নগদ ১ হাজার টাকা করে বিতরণ করেন।

এরপর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ৪টি দলে বিভক্ত হয়ে টেকনাফ, কুতুবদিয়া, মহেশখালী, চকরিয়া ও পেকুয়ায় ক্ষতিগ্রস্তদের মাঝে একশ’ ৩২ মেট্রিক টন চাল ও নগদ অর্থ বিতরণ করেন।