‘দেশে কোন লাইসেন্সবিহীন ও ফিটনেসবিহীন নৌযান নেই’

প্রকাশিত: June 6, 2017 | সময়: 1:50 pm

স্টাফ রিপোর্টার ॥
বর্তমানে দেশে কোন লাইসেন্সবিহীন ও ফিটনেসবিহীন নৌযান নেই বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। মঙ্গলবার সংসদে সাংসদ বেগম উম্মে রাজিয়া কাজলের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এসময় মন্ত্রী আরও বলেন, লঞ্চ চলাচলের জন্য প্রথমত নৌপরিবহন অধিদপ্তর ফিটনেস প্রদান করে থাকে। ফিটনেস সনদের মেয়াদ থাকা সাপেক্ষে বিআইডব্লিউটিএ রুট পারমিট এবং টাইম টেবিল প্রদান করা হয়। ফলে ফিটনেসবিহীন লঞ্চ চলাচলের কোন সুযোগ নেই। তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে অনিবন্ধিত ছোট ছোট কিছু পণ্যবাহী, বালিবাহী, যাত্রীবাহী বোট চলাচল করে। সেগুলোকেও আইনের আওতায় আনার কার্যক্রম গ্রহণ করা হয়েছে।