আন্তর্জাতিক ডেস্ক ॥
অন্তত ৪ বন্দুকধারী ব্যক্তি ইরানের পার্লামেন্ট প্রাঙ্গনে ঢুকে নিরাপত্তাকর্মীদের ওপর গুলি বর্ষণ শুরু করলে তাদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। ইরানের তাসনিম বার্তা সংস্থা বলছে বন্দুকধারীদের হামলায় ৮ জন আহত হয়েছে। কয়েকজন সংসদ সদস্য জানিয়েছেন, বন্দুকধারীদের গুলিতে ১ জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। এঘটনার পর ইরানের পার্লামেন্ট বন্ধ হয়ে যায়। এছাড়া পৃথক আরেকটি সন্ত্রাসী হামলা ঘটে ইরানের ইসলামী বিপ্লবের নেতা ইমাম খোমেনির মাজারে। এ হামলায় ৩ বন্দুকধারীর ২ জনকে গ্রেফতার করা হলেও তৃতীয় জন নিজের সঙ্গে রাখা বিস্ফোরক বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয়।
ইরানের রাজধানী তেহরানের এক সংসদ সদস্য ইলিয়াস হাজরাতি পার্লামেন্টে ঢুকে পড়া ওই ৪ সন্ত্রাসীর হাতে দুটি কালাশনিকভ রাইফেল ও ছোট অস্ত্র ছিল।
ইরানের ফার্স নিউজ এজেন্সি বলছে, ৩ বন্দুকধারী আরেকটি পৃথক হামলা চালায় তেহরানের ইমাম খোমেনির মাজারে। তিন বন্দুকধারী ইমাম খোমেনির মাজারে ঢুকে পড়ে গুলি ছুড়তে শুরু করলে ১ জন আহত হয়।

