নির্বাচনে অংশ না নিলে বিএনপির অবস্থা মুসলিমলীগের মত হবে

প্রকাশিত: June 18, 2017 | সময়: 10:40 am

বাংলাভূমি ডেস্ক ॥

বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বুঝতে পেরেছে যে আগামী
নির্বাচনে অংশ না নিলে তাদের পরিণতি হবে মুসলিমলীগের মতো। তাই তাদের মুখে এখন ভোটের কথা শোনা যাচ্ছে।

তিনি আজ নোয়াখালীর কবিরহাট উপজেলা প্রাঙ্গনে কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনের ফলক উম্মোচনের পর সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ
কথা বলেন।

এসময় মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন ৫ জানুয়ারী বিএনপি নির্বাচন বয়কটের পর জ্বালাও ,পোড়াও, পেট্রল বোমা, ভূমি অফিস ধ্বংস, গাছ কেটে ফেলা, রাস্তা কেটে ফেলা, বিদ্যুৎ অফিস পুড়িয়ে ফেলা, বাস পুড়িয়ে, ট্রেন পুড়িয়ে ফেলা, ইলেকশান না করলে বিএনপি এসব করে।

বিএনপি সহিংস রাজনীতি থেকে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসবে মনে করেই প্রধানমন্ত্রী অংশ গ্রহন করতে বলেছেন, বিএনপি নির্বাচনে এলে মানুষ পুড়িয়ে মারার নেতিবাচক রাজনীতি থেকে সরে আসবে।

মন্ত্রী চালের বাজার উর্ধ্বগতি সম্পর্কে বলেন, খাদ্য এটা সাময়িক ব্যাপার, আমরা খাদ্য আমদানি করছি, হাওয়ার অঞ্চলে খাদ্য শষ্য সম্পূর্ন নষ্ট হয়ে গেছে। বিএনপি’র মানসিকতা এমন যে, হাওরে খাদ্য নষ্ট হয়েছে সে আওয়ামীলী সরকার করেছে, রাঙ্গামাটিতে বিপর্যয় সেটা আওয়ামীলী সরকার করেছে, তারা এ ভাবে কথা বলে। তারা হাওরে যায়না বাওরেও যায় না তারা উপরে বসে কথা বলে।

মন্ত্রী পরে উপজেলার সোন্দলপুরে নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপির বাড়িতে জেলা আওয়ামীলীগের
বর্ধিত সভা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এ সময় নোয়াখালী ৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরী, জেলা আওয়ামীলীগ সভাপতি খায়রুল আনম সেলিম পুলিশ সুপার মো: ইলিয়াছ শরীফসহ সরকারী কর্মকর্তা ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।