সৌদি অভিবাসীদের মাসিক আকামা নবায়ন ফি ১০০ রিয়াল

প্রকাশিত: July 2, 2017 | সময়: 11:49 am

আন্তর্জাতিক ডেস্ক ॥
সৌদি আরবের অভিবাসীদের জন্য মাসিক আকামা নবায়ন ফি ১০০ রিয়াল করে দিতে হবে। জুলাই মাস থেকে এ নতুন আইন কার্যকর হবে।

এ নতুন আইনে সৌদি শ্রমিক ছাড়া অভিবাসীদের অধীন ছেলে সন্তান ও স্ত্রীদেরও মাসিক আকামা নবায়ন ফি কার্যকর হবে। আগামী বছর এ ফি আরও ১০০ রিয়াল বৃদ্ধি করে ২০০ রিয়াল করা হবে বলেও জানিয়েছে সৌদি সংবাদমাধ্যম।

সূত্র : জিও নিউজ উর্দু