সৌদি বাদশাহ সালমানকে আল্লাহর সঙ্গে তুলনা

প্রকাশিত: July 4, 2017 | সময়: 12:14 pm

আন্তর্জাতিক ডেস্ক ॥
সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে আল্লাহর সঙ্গে তুলনা করেছেন দেশটির একজন কলামিস্ট। নিজেকে আল্লাহ সঙ্গে তুলনা করায় খোদ বাদশাহ সালমানই তাকে ওই কলামিস্টকে বহিষ্কারের নির্দেশ দেন।

স্থানীয় গণমাধ্যমে ওই কলাম লেখক তার প্রায় কলামেই বাদশাহ সালমানের প্রশংসা করে স্থানীয় কর্তৃপক্ষের সমাদর পান। ৮১ বছর বয়সী এ কলামিস্ট ২০১৫ সাল থেকে অফিস করছেন।

তবে রমজানে আল জাজিরার সাংবাদপত্র আল আনজির কলামে বাদশাহ সালমানকে তিনি ‘হালিম’ বা ধৈয্যশীল ও ‘শহীদ আল ইকাব’ বা সরাসরি শাস্তিদাতা হিসেবে আখ্যা দেন। যা ইসলাম ধর্মে আল্লাহকেই বোঝায়।

সৌদি আরবে আল্লাহ তালার গুনবাচক ৯৯টি নাম রাখা কোনো ব্যক্তির জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। সেখানে খোদ বাদশাহকে আল্লাহ সঙ্গে তুলনা করায় ওই কলামিস্টকে বহিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে বলে রোববার সৌদি আরবের একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়।

শনিবার আল জাজিরার ওই পত্রিকাটি ক্ষমা প্রার্থনা করে একটি সংশোধনী প্রকাশ করেছে। সেখানে বলা হয়, ওই কলাম লেখক সৌদি আরবেরই নাগরিক। ব্যক্তিগতভাবে পবিত্র দুই মসজিদের রক্ষককে সম্মান দেখাতে গিয়ে যে বাক্যাংশ প্রকাশ করেছেন তা গ্রহণযোগ্য নয়। আমরা এই জন্য ক্ষমা প্রার্থনা করছি।

সৌদির গণমাধ্যমে আরো বলা হয়, বাদশাহ সালমান ওই পত্রিকাটির বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করতে নির্দেশ দিয়েছেন। তবে কি ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তা নির্দিষ্ট করে জানায়নি।

সৌদি আরবের ওকাজ সংবাদপত্র অনুযায়ী, সৌদি আরবের তথ্যমন্ত্রী আওয়াদ বিন সালেহ আলাওয়াদ জানিয়েছেন বাদশাহ সালমান ওই কলামের কিছু বাক্যের জন্য আশ্চার্য হয়েছেন।

এদিকে সৌদি আরবের সাবাক সংবাদপত্র বাদশাহ সালমানের লিখিত অভিযোগ সম্পর্কে কোড করে লিখে, ‘এই ইস্যুটি আমাদের মর্মাহত করেছে। আমরা এটিকে কোনো অবস্থায় গ্রহণ ও অনুমোদন করবো না। এটাকে স্বীকৃতি দিলে বিপদকেই ডেকে আনা হবে।’ জিও নিউজ