ডিএমপির ৫ পরিদর্শককে বদলি

প্রকাশিত: July 10, 2017 | সময়: 12:21 pm

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা মেট্রোপলিটন পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) সমমর্যাদার ৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এদের মধ্যে ধানমন্ডি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিনকে উত্তরখান থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে, কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. পারভেজ ইসলামকে ধানমন্ডি থানায়, মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জানে আলম মুনশীকে কোতয়ালী থানায়, চকবাজার থানার পুলিশ পরিদর্শক (অপারেশন্স) মো. হাফিজুর রহমানকে মোহাম্মদপুর থানায় ও ডিএমপির প্লানিং রিসার্চ অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভলোপমেন্টের পুলিশ পরিদর্শক মো. নাসির উদ্দিনকে চকবাজার থানার ইন্সপেক্টর (অপারেশন্স) হিসেবে বদলি করা হয়েছে। গত রোববার ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার (সদর দফতর ও প্রসাশন) মহাঃ আশরাফুজ্জামান বিপিএম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।